Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


শ্যামল বণিক অঞ্জন’র রম্য ছড়া: চোরে চোরে খালাতো ভাই

চোরে চোরে খালাতো ভাই 
শ্যামল বণিক অঞ্জন 

চোরে চোরে
খালাতো ভাই
মিলে ভাঙে তালা,
এই যামানায়
সাধু জনের
পদে পদে জ্বালা!
তবু ওরাই থাকছে ভালো
থাকছে আলো মুখে,
উষ্ঠাগত সাধুর জীবন
মরে ধুঁকে ধুঁকে!
অপকর্ম করতে চোরে
চোরে বাঁধে জোট,
সাধুর ঘরে
দিয়ে হানা
নেয় করে সব লুট!
বুক ফুলিয়ে চলে আবার
ওরা ভাইয়ে ভাইয়ে,
সর্বক্ষেত্রেই প্রভাব, দাপট
কদর ডাইনে বাঁয়ে!
এই সমাজের
নাটাই সুতা
আজযে ওদের হাতে,
ঘুড়ির মতো
সব নিয়ন্ত্রণ
করছে ঈশারাতে!


Image may contain: 1 person, sunglasses, eyeglasses and closeup
শ্যামল বণিক অঞ্জন 



ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.