মোহাম্মদ অংকন
মোহাম্মদ অংকন ১৯৯৭ সালের ৭ ই নভেম্বর নাটোরের সিংড়া উপজেলার নূরপুর গ্রামের সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. গোলাম মোস্তফা মন্ডল এবং মাতার নাম মোছা. মনোয়ারা বেগম। বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। ছোটবেলা থেকে অদম্য মেধা নিয়ে কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নের মধ্য দিয়ে ২০০৪ সালে শিক্ষাজীবন শুরু হয়। ২০১৪ সালে নূরপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ হতে জিপিএ ৫ পেয়ে ও ২০১৬ সালে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান থেকে কৃতিত্বের সাথে পাস করেন। অতঃপর উচ্চশিক্ষাগ্রহণের তাগিদে ঢাকায় পাড়ি জমান। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয় নিয়ে পড়াশোনা করছেন। তার লক্ষ্য, পেশাগত জীবনে একজন সফল ইঞ্জিনিয়ার হওয়া, যা তার শৈশবকালীন স্বপ্ন ছিল।
অংকন লেখাপড়ায় যেমন অদম্য, তেমনি সাহিত্যচর্চায় জুড়ি মেলানো ভার। পঞ্চম শ্রেণিতে পড়াকালীন তার সাহিত্যচর্চার হাতে খড়ি হয়। তারপর তিনি নীরবে নির্বিঘে্ন লিখে চলেছেন। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান, এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলার বিভিন্ন সাহিত্য সংগঠনে কবিতা আবৃত্তির মধ্যদিয়ে কবি প্রতিভার উন্মেষ হয়। ২০১২ সালে প্রথম কবিতা প্রকাশের মধ্য দিয়ে পত্র-পত্রিকায় লেখালেখির সুযোগ তৈরি হয়। তারপর থেকে নিয়মিত দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে লিখে চলেছেন। এখন তার লেখা বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকাসহ ভারত থেকে নিয়মিত লেখা প্রকাশ হয়ে আসছে। তিনি কলাম, কবিতা, ছড়া ও শিশুতোষ গল্প লিখে ইতোমধ্যে পাঠক হৃদয় জয় করেছেন বলে অনেকে তাকে ‘বহুমাত্রিক লেখক’ বলেই চিনেন। তার প্রকাশিত শিশুতোষ গল্পগ্রন্থ ‘দুষ্টুদেরও বুদ্ধি আছে’। বর্তমান ঠিকানা: বাসা: ৫৬৬, আশকোনা (কমিউনিটি সেন্টার সংলগ্ন), দক্ষিণখান, ঢাকা। মোবাইল: ০১৭৩৮-৬৬০৮৫৫, ০১৯২৮-৬০৭৭৬৩
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments