Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


আবু হানিফ জাকারিয়া 'র ছড়া

     ডাংগুলি
                                       আবু হানিফ জাকারিয়া 
              ---------------------------
 
দুই কঞ্চির ডাংগুলি খেলা এখন
          যায়না দেখা কোথাও।
তোমরা এ যুগের ছেলেমেয়েরা বল
           নাম কি শুনতে পাও?
.
বড় শহরে জন্ম যাদের কঞ্চিটাই
          বড় কঠিন চিনতে।
বড্ড আকাল কঞ্চির,যায়না পাওয়া
         সুপার সপে কিনতে।
         
কষ্ট করে যদিও বা করলে যোগাড়
         খেলার সাথী যে নাই।
মা বাবা সবাই ব্যস্ত, মজা হত যদি
          থাকত একটা ভাই।
          
ভাই বোনেরও আকাল এখন কেউ
         বুঝতে সেটা চায়না।
মজার মজার খেলা কত খেলব যে
          সময় কেউ দেয়না।
          
কানামাছি ডাংগুলি আরো কত খেলা
          খেলতে আমায় দাও।
সারাক্ষণ পড়তে আমার ভাল্লাগেনা
          তবু কেন এত পড়াও?
Image result for ডাংগুলি

ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.