শরীফ সাথী'র ছড়া
কাঁচের গুটি
শরীফ সাথী
________________
গাঁও গেরামের পাড়ায় পাড়ায়
শিশু কিশোর দলে,
কাঁচের গুটির হরেক খেলা
পাল্লা দিয়ে চলে।
মুঠো ভর্তি কাঁচের গুটি
দাগের ওপার ছেড়ে
ডাগি দিয়ে নিশান করা
একটি গুটি মেরে-
বসানো হয় দান,
হৈ-হুল্লোড় খুশির জোয়ার
আনন্দেরই গান।
কেউ বা হারে কেউ বা জেতে
চলে খেলা তাও,
থাকলে বেশী কারও গুটি
কেউ বলে ধার দাও?
রোজ বিকেলে এসব খেলা
দেখতে যদি চাও,
বাংলাদেশের সবুজ ঘেরা
এসো আমার গাঁও।
শরীফ সাথী
________________
গাঁও গেরামের পাড়ায় পাড়ায়
শিশু কিশোর দলে,
কাঁচের গুটির হরেক খেলা
পাল্লা দিয়ে চলে।
মুঠো ভর্তি কাঁচের গুটি
দাগের ওপার ছেড়ে
ডাগি দিয়ে নিশান করা
একটি গুটি মেরে-
বসানো হয় দান,
হৈ-হুল্লোড় খুশির জোয়ার
আনন্দেরই গান।
কেউ বা হারে কেউ বা জেতে
চলে খেলা তাও,
থাকলে বেশী কারও গুটি
কেউ বলে ধার দাও?
রোজ বিকেলে এসব খেলা
দেখতে যদি চাও,
বাংলাদেশের সবুজ ঘেরা
এসো আমার গাঁও।

ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়-
kachagollamagzine@gmail.com
No comments