কাজী নাজিম উদ্দিন সুমন'র ছড়া
শীত
কাজী নাজিম উদ্দিন সুমন
কাজী নাজিম উদ্দিন সুমন
শীত শীত লাগে শীত
ওহ্ আহা ওরে বাপ!
পৌষ-মাঘে শীত যেন
স্রষ্টার অভিশাপ!
ওহ্ আহা ওরে বাপ!
পৌষ-মাঘে শীত যেন
স্রষ্টার অভিশাপ!
বুড়ো শীত কুঁড়ে শীত
হাড়েহাড়ে মারে শীত
শীতটাকে ভুলে যেতে
তারে নারে গাই গীত।
সোয়েটার মাফলার
জুতা-মোজা কত কিছু
যত শীত তত পরি
তবু শীত নেয় পিছু।
লেপমুড়ি কাঁথামুড়ি
মুড়ি দেই কম্বল
পচা শীত প্রতিরোধে
মুড়ি সব সম্বল।
যত পরি তত মরি
তবু শীত যায় না তো
অই দেখো কর্মঠ
শীত তারে পায় না তো।
শীত ভয় আর নয়
ভাব ছেড়ে নবাবির
চারপাশে খোঁজ নেব
শীতার্ত অভাবীর।
টঙ্গী, গাজীপুর।
হাড়েহাড়ে মারে শীত
শীতটাকে ভুলে যেতে
তারে নারে গাই গীত।
সোয়েটার মাফলার
জুতা-মোজা কত কিছু
যত শীত তত পরি
তবু শীত নেয় পিছু।
লেপমুড়ি কাঁথামুড়ি
মুড়ি দেই কম্বল
পচা শীত প্রতিরোধে
মুড়ি সব সম্বল।
যত পরি তত মরি
তবু শীত যায় না তো
অই দেখো কর্মঠ
শীত তারে পায় না তো।
শীত ভয় আর নয়
ভাব ছেড়ে নবাবির
চারপাশে খোঁজ নেব
শীতার্ত অভাবীর।
টঙ্গী, গাজীপুর।
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়-
kachagollamagzine@gmail.com
No comments