Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


মনিরুজ্জামান জীবন'র কবিতা

একটি উজ্জ্বল নক্ষত্র
মনিরুজ্জামান জীবন
_______________

কবিতার শিরোনামের রংতুলিতে আঁকা, সুবর্ণখচিত-সুবর্ণজয়ন্তী
একটি উজ্জ্বল নক্ষত্র।
প্রশ্নবিদ্ধ ছায়াপুত্তলিকা-ছায়াশূণ্যহীন কণ্ঠনালীর কার্ণিশে ছুঁয়ে বেরিয়ে আসে; ভ্যাম্পায়ার-ভ্যাবাচ্যাকা ভার্চুয়াল জগতে, পরে থাকা ভাঙ্গা কাঁচের মত কবিতার পৃষ্ঠায় দশ ডিগ্রী সেলসিয়াসের তাপমাত্রায়।
ভোরের একবিন্দু শিশিরের ঘ্রাণের-ঘ্রাণে তোমার ভালোবাসার কাব্যের রুমালের আল্পনা এঁকে আঙুল ছুঁয়ে দিও; দু'হাত বাড়িয়ে জানালার গ্রিড-গ্রিলে ধরে, লাল বেনারসি শাড়ি পড়ে
দাঁড়িয়ে তুমি বিন্দু বিন্দু সুখের সুখস্মৃতি নিয়ে একাগ্রদৃষ্টি মনে কী দ্যাখো নীলাকাশ প্রান্তে তাকিয়ে।
তুমি সুখস্মৃতি কবির কবিতার শব্দালঙ্কার কাব্য গাঁথা নীলাকাশ হবে; স্মৃতির মেলানকলিয়ায় পরে থাকা দুঃখ গুলো ঠাঁই পাবে শেষ নিঃশ্বাস ফেলার।
ঘুণেধরা কম্পিত হৃদয়ে ভূমিকম্পের মত তুমি বলে গেলে;
আমাকেই হারাবে তুমি সাগরের স্রোত ধারায়।
কচুয়া, চাদঁপুর
Image result for একটি উজ্জ্বল নক্ষত্র 
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.