Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


ক‌বিতা

 এক ফোটা রক্তের মুল্য দে
●আমিনুল নোহালী●

মুল্য চাই, রক্তের মুল্য
কি পরিমাণ মুল্য চাই তা জানিনা
শুধু জানি রক্তের সঠিক মুল্য চাই
রক্তের সঠিক পরিমাণ জানিনা
হিসাব করতেও পারবোনা, তুই হিসাব করে দে
এক দেহে, গড়ে সারে পাঁচ লিটার হলে
ত্রিশ লক্ষ শহীদের দেহে যে পরিমাণ হয়, তাই
বেশি চাইনা, তিল পরিমাণ বেশি চাইনা
তবে কম নয়, কড়ায় গন্ডায় হিসাব করে দে
টাকা-পয়সা বাড়ি-গাড়ি সম্পত্তি চাইনা
শুধু, প্রাপ্য সারে তিন হাত জমি হলেই হবে
কি হলো ! ভয় পেয়ে গেলি
আচ্ছা ঠিক আছে, কড়ায় গন্ডায় চাইনা
অন্ততঃ এক ফোটা রক্তের মুল্য দে
এক ফোটা রক্তের মুল্য চাই
মুল্য স্বরূপ চাই আবেগ, আবেগময় অনুভূতি
যে আবেগে থাকবেনা স্বার্থপরতা
থাকবেনা দাঙ্গা হাঙ্গামা দেশদ্রোহীতা
যে আবেগে থাকবে শুধুই ভালবাসা
মানুষে মানুষে অগাধ ভালোবাসা
থাকবে অপরিসীম দেশপ্রেম
বাংলাদেশের প্রতি অফুরন্ত মমত্ববোধ
হে নিয়তি, তুই নাকি মিথ্যে বলিসনা ?
তুই নাকি প্রতারণা করিসনা, ঠকাসনা ?
তুই নাকি কথার বরখেলাপ করিসনা ?
তাহলে মুল্য দে, মুল্য চাই
অবশেষে, মাত্র এক ফোটা রক্তের মুল্যই দে...



ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.