মুক্তা সাজ্জাদ হোসেন সিয়াম রত্ন ভেবে যত্ন করে স্বপ্ন বোনে যে, এই জগতে তার মতো আর বাসবে ভালো কে? কোল জুড়ে যার জায়গা আমার মন জুড়ে যার আমি, মুক্ত মানিক নয় তুলনা তার চেয়ে যে দামি। যার আঁচলের গন্ধ শুঁকে নিত্য বেঁচে থাকি, সোহাগিনী সেই মাকে তাই মুক্তা বলে ডাকি।
No comments