Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


ছড়া

বিজয় মানে
মোহাম্মদ নূর আলম গন্ধী

বিজয় মানে সদ্য ফোটা
পবিত্র এক ফুল
স্বচ্ছ জলের স্বচ্ছ ধারা
জীবন নদীর কূল।
বিজয় মানে রক্তে আঁকা
লাল সবুজের নিশান
কোটি প্রাণের স্বপ্ন আশায়
ভালোবাসা মিশান।
বিজয় মানে স্বাধীনতার
চেতনা ও মান
বীর বাঙালীর বীরত্ব আর
অর্জিত সম্মান।
বিজয় মানে ছেলে হারা
মায়ের চোখে জল
কষ্টে পাওয়া রক্তে কেনা
সুমিষ্ট এক ফল!

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.