কৌতুক
প্রশ্নপত্র ফাঁসের আগে পরে
মোহাম্মদ অংকন
পরীক্ষার পূর্বরাতে-
মা:
ঔ আতিক, কালকে না তোর পরীক্ষা? তোর হাতে মোবাইলটা দেখছি না কেন? কতবার
বললাম, মোবাইলটা চার্জ দিয়ে রাখিস। জানিস তো, এ যুগে পড়াশোনা করে কোন লাভ
হবে না। আজ একদম ঘুমাবি না। সারা রাত মোবাইল ঘাটবি। প্রশ্নপত্র ফাঁস হওয়া
মাত্রই ডাউনলোড করবি। রাতেই সলভ করবি। ঘুমালে সব জলে যাবে। আর হ্যাঁ,
ওয়াইফাই থাকা শর্তেও নেট কিনে রাখিস। কখন কোন বিপদ আসে না আসে, বলা তো যায়
না। মোবাইলের পাওয়ার ব্যাংকও রাখিস।
পরীক্ষার পূর্বমুহূর্তে-
মা:
ঔ আতিক, এখনও কি প্রশ্নপত্র পাস নি? সব কি এখনও সলভ হয় নি? আর হ্যাঁ,
পরীক্ষার হলে প্রয়োজনে অাধা ঘন্টা লেট করে ঢুকিস। তবুও সব সলভ করে যাস।
বুঝি না কিছু, সবাই প্রশ্নপত্র আগে পেল আর তুই দেরীতে পেলি। এত গর্দভ হলে
গোল্ডেন এ প্লাস পাবি কেমনে? আর হ্যাঁ, ফাঁসকৃত প্রশ্নের উত্তর একটু মিলিয়ে
নিস। সেট ভাল করে লিখিস।
পরীক্ষার পরমুহূর্তে-
মা:
প্রশ্নপত্র পুরোটা মিল ছিল তো? সবগুলো টাচ করে ছিস তো? এত কষ্ট করে
প্রশ্নপত্র পাওয়ার পরও যদি না পারিস, তাহলে তোর মত হতভাগা আর কে আছে? যাই
হোক, ফাঁসকৃত প্রশ্নের সাথে এখনকার প্রশ্নের সব মিল কর। অবজেকটিভের ব্যাপার
সেপার। ক তে খ হলেই বিপদ!
ফলাফলের পরমুহূর্তে-
মা:
হুররে, আমার ছেলে এবার গোল্ডেন এ প্লাস পেয়েছে। আমার ছেলে সারারাত জেগে
থাকত। পরীক্ষার হলে দেরী করে যেত। ছেলেটা খুব কষ্ট করেছে। আমিও কম করি নি।
বুদ্ধি করে যে একটা স্মার্ট ফোন কিনে দিয়েছিলাম। কত কাজেই লাগে, দেখছেন
ভাই।
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com
No comments