Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


ছড়া

 শিশুবেলা
তোরাব আল হাবীব


জমিনের আল ধরে
ডোবা আর খাল ধরে
কাদা-মাটি জড়িয়েছি গায়
ভালোবেসে বকাবকি
করেছেন সব প্রিয় মায়।

ইশকুল ফাঁকি দিয়ে
আমগাছ ঝাঁকি দিয়ে
অগণিত আম নিই পেড়ে
বেরসিক মালিকেরা
আমগুলো নিয়ে নেয় কেড়ে।

নারকেল তাল চুরি
খেলনার মাল চুরি
আরো কত সুমধুর স্মৃতি
কাঁদি আজ মনে হলে
কোথা গেল সেদিনের প্রীতি?

মাঠেমাঠে বল নিয়ে
খেলুড়ের ছল নিয়ে
দিনরাত ঘুরেছি যে পাড়া
জীবনের এইখানে
দু'চোখেই দেখি আজ ফাঁড়া।



ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.