Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


ছড়া

 নতুন বছর

নতুন খাতায় লিখতে হবে
নতুন করে ছড়া,
নতুন ভাবে শুরু হবে
নতুন বইয়ের পড়া।

নতুন দিনের আগমনে
নতুন চিন্তা ধারা,
নতুন সময় আসলো দেশে
নতুন বোঝাপড়া।

নতুন করে গড়তে হবে
নতুন রাঙ্গা মন,
নতুন ঘরে কাটবে সবার
নতুন প্রতিক্ষণ।

নতুন মুখের নতুন বাণী
দিবে নতুন সুর,
নতুন বছর আসছে কাছে
নয় সে বেশি দূর।

Image result for নতুন বছর

ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.