Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


কবিতা

বুদ্ধিজীবিরা জীবন্ত
●আমিনুল নোহালী●
--------------------------------------------
চৌদ্দ ডিসেম্বর, ঊনিশশ একাত্তর
ইতিহাস হয়ে ক্রন্দিত
অশ্রু বর্ষণে হাবুডুবু আজও অব্দি
বুদ্ধিরা সেদিন লুন্ঠিত।
রাজাকার আল-বদর আল-শামস
পাকি পাহিনীর অনুচর
বাংলাদেশকে মেধা শূন্য করতেই
ফন্দি আটলো গুপ্তচর।

শত শত বুদ্ধিজীবী তুলে নিয়ে গেলো
পাকি সেনাদের আস্তানায়
সেই যে গেলো আর ফিরে এলোনা
স্তুপাকারে জমা নর্দমায়।
দেশের অগ্রগতি শত বছর পিছালো
অপূরণীয় মেধার ক্ষয়
মনোবল ভাঙার হীনচেষ্টার পরাজয়
দু'দিন পরেই বঙ্গ-জয়।

রক্ত খেকো ঐ পাকিদের দোসররা
নিষ্ঠুর নির্দয় বিবেকহীন
সেদিনের স্মৃতি প্রতি মুহুর্তে সজাগ
বুকেতে বেদনা অন্তহীন।
স্ত্রী-সন্তান স্বজনদের আহাজারিতে
আশমান জমিন কম্পিত
এহেন কুকৌশলের সর্বশেষ কামড়ে
ইতিহাস আজও স্তম্ভিত।

শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের প্রতি
সমবেদনা রলো অনন্ত
বাংলাদেশের বুকে শহীদদের মর্যাদা
অম্লান অক্ষয় জীবন্ত।


Image result for বুদ্ধিজীবিরা জীবন্ত
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.