রম্য ছড়া
সাপের পাঁচ পা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ কামরুজ্জামান
: না পড়ে ক্যান্ বাইক নিয়ে দাপিয়ে বেড়াস্ পাড়ায়?
--পড়ি কিংবা নাইবা পড়ি--একই কথা দাঁড়ায়।
পড়লে পরেও জিপিএ-পাঁচ, না পড়লেও পাঁচ-ই,
সারাবছর না পড়ে তাই দুই পা তুলে নাচি।
গুল্লি মারি পড়াশুনার, বাড়তি কোনো চাপের,
আসলে কী, পাঁচ-পাঁচটি পা দেখেছি সাপের।
পাঁচ না পেলেও পাব আমি চার দশমিক নয়,
পয়েন্ট একের জন্য খাটার কোনো মানে হয়?
সময়টাকে কাজে লাগাই চালিয়ে মোটর বাইক,
মহল্লাতে সালাম-টালাম, ফেসবুকে পাই লাইক।
হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি চশমা চোখে এঁটে
খুব সুরতি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটে।

ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments