Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


সমসাময়িক ছড়া

দামের ঘোড়া
মোহাম্মদ অংকন

দামের ঘোড়া ভীষণ চড়া
তিড়িং বিড়িং লাফায়
ক্রেতাদের কাঁপায়
পানিতে ঝাঁপায়।

আলু পটল মরিচ কুমড়া
ভাই যা কিছুই কিনেন
আগে দাম জানেন
পরে পিছ টানেন।

বাজারের ব্যাগ বড় ছোট
আসল কথা সেটা নয়
নোট যেন বড়টা হয়
নতুবা পাবেন ভয়।

হাট বাজারে চলছে লুট
ঘোড়ার লাগাম ছিড়ে
হৈ চৈ দামকে ঘিরে
চলবে কদিন ধরে?
 
 
 

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.