কবিতা
সোনালী পত্রে বঙ্গরবি
-- মু জখরুল অবীর
প্রিয় বাংলার স্বাধীনতা
এনে দিয়েছেন মহান নেতা
বাংলাদেশের প্রিয় নেতা
তিনি ছিলেন স্বাধীনচেতা ।
মাতৃভূমির প্রতিটি কণা
তোমারই কষ্টের দামে কেনা
তুমি বাংলার হারানো বেদনা
হয়ত ফিরে আর পাবো না ।
দেশের জন্য খেঁটেছো জেল
কাঁধে নিয়ে হুলিয়া জুলুম
সহ্য করেছ অসহ্য ব্যাথা
হৃদয়ে ছিল শুুধু দেশ প্রেম ।
তোমারি ডাকে দিয়ে সাড়া
দামালেরা জেগেছিল
প্রতিটি পাড়া
নয় মাস যুদ্ধে রক্ত ঢেলে
তোমারই সাথে ছিল
অগণিত দামাল ছেলে।
তারা পেয়েছে খেতাব বীর যোদ্ধা
তোমাকে পেয়েও হয়নি পাওয়া
বলতে পারিনী
তোমায় মনের কথা
তুমিই জন্ম ভূমির স্থপতি, স্বাধীনতা।
হে মহানায়ক, তুমি যোগ্য নেতা,
দেখিনী,
শুনেছি তোমার উদারতা
তোমারই বীরত্ব ইতিহাসে গাঁথা
তুমি বঙ্গবন্ধু, তুমি বাংলার সোনালী খাতা ।।

No comments