ছড়া
বিজয় স্মৃতি
স্বপন শর্মা
খোকা বলে- 'মাগো তোমার চোখে কেন জল?
কি হয়েছে? নিরব কেন আমায় একটু বল'।
মায়ে বলে- ওরে খোকা ওসব কি আর বুঝবি;
বলছি তবে মিছাই আমার দুঃখগুলি খুঁজবি।
স্বপন শর্মা
খোকা বলে- 'মাগো তোমার চোখে কেন জল?
কি হয়েছে? নিরব কেন আমায় একটু বল'।
মায়ে বলে- ওরে খোকা ওসব কি আর বুঝবি;
বলছি তবে মিছাই আমার দুঃখগুলি খুঁজবি।
শহিদ ছেলের রক্তদানে বিজয় কথা বলে,
নিরব হয়ে শোনে খোকা মায়ে বলে চলে।
একাত্তুরে ডিসেম্বরে পুরো দেশটা উত্তাল-
বিজয় নিশান আনতে সবাই ভাঙ্গল সকল জাল।
সবার মতো বড় খোকা ছিলো সেই যে দলে,
নির্বিচারে মারল ওরা খোকা গেলো চলে।
তখন থেকে বিজয় এলে হৃদয় কেঁদে ওঠে,
স্বাধীন দেশে আছি তবু শান্তি নাই যে মোটে।
এইতো মাগো ছোট্ট খোকা তোমার পাশে আছি,
সকল দুঃখ ভুলো মাগো বাংলা ভালোবাসি।
নিরব হয়ে শোনে খোকা মায়ে বলে চলে।
একাত্তুরে ডিসেম্বরে পুরো দেশটা উত্তাল-
বিজয় নিশান আনতে সবাই ভাঙ্গল সকল জাল।
সবার মতো বড় খোকা ছিলো সেই যে দলে,
নির্বিচারে মারল ওরা খোকা গেলো চলে।
তখন থেকে বিজয় এলে হৃদয় কেঁদে ওঠে,
স্বাধীন দেশে আছি তবু শান্তি নাই যে মোটে।
এইতো মাগো ছোট্ট খোকা তোমার পাশে আছি,
সকল দুঃখ ভুলো মাগো বাংলা ভালোবাসি।

No comments