Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


সিংড়া প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত ।। রানা পুনরায় সভাপতি, সাঃ সম্পাদক মিজান, দপ্তর বাদশা নির্বাচিত

বিশেষ প্রতিনিধি (ঢাকা): শুক্রবার নাটোরের সিংড়ায় ‘সিংড়া প্রেসক্লাব’র ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পুরনো কমিটির বেশ রদবদল হলেও পুনরায় মোল্লা মোঃ এমরান আলী রানা (মোহনা টিভি/নাটোরের খবর) সভাপতি নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয় প্রভাষক মিজানুর রহমান (ভোরের দর্পণ)। বিগত কমিটিতে সাংবাদিক রাজু আহমেদ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। 

উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি লতিফ মাহমুদ (দৈনিক চাঁদনী বাজার) ও এস.এম রাজু আহমেদ (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন অপূর্ব (যায়যায়দিন), অর্থ সম্পাদক সৌরভ সোহরাব (আনন্দ টিভি), দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা (দৈনিক প্রতিদিনের সংবাদ),  প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম (দৈনিক বাংলাদেশের খবর), তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল করিম রেজা (দৈনিক জনতা), কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন আলীরাজ (দৈনিক ইনকিলাব) ও আবদুল্লাহ আল মামুন (দৈনিক সানসাইন)। তবে সিংড়ার পরিশ্রমী সাংবাদিক আবু জাফর সিদ্দিকের (দৈনিক সংগ্রাম) নাম কমিটিতে নাই।

সিংড়া প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিংড়া উপজেলার অনেকেই আন্তরিক অভিনন্দন জানিয়েছে। এক বার্তায় সিংড়ার কবি ও কলামিস্ট মোহাম্মদ অংকন তাদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। কলম সৈনিকদের কলম চলুক ন্যায় ও নিরপক্ষের তরে।’ উল্লেখ, প্রেসক্লাবটি প্রতিষ্ঠাকালীন হতে সাংবাদিকগণ নিরলসভাবে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে আসছে।



ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.