রম্য কবিতা: লাইক
লাইক
[ বিখ্যাত কবি কায়কোবাদ এর 'সুখ' কবিতার ফেসবুক ভার্সন ]
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com
মোহাম্মদ অংকন
'লাইক লাইক' বলে তুমি, কেন কর হা-হুতাশ,
লাইক ত পাবে না ফেসবুকে, বৃথা সে লাইকে আশ!
পথিক মরুভু মাঝে খুঁজিয়া বেড়ায় জল,
জল ত মিলে না সেথা, মরীচিকা করে ছল!
তেমতি এ ফেসবুক মাঝে, লাইক ত পাবে না তুমি,
মরীচিকা প্রায় লাইক,- এ ফেসবুক যে মরুভুমি!
কমেন্ট শেয়ার ট্যাগ চেকইন কিছুতেই লাইক নাই,
লাইক দিলে লাইক পাবে, তারি মাঝে খোঁজ ভাই!
'লাইক চাই'কে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি,
পরকে লাইক দেওয়ার জন্য ভাব যদি নিরবধি!
নিজের লাইক পাওয়া ভুলে গিয়ে ভাবিলে পরকে লাইক দেওয়ার কথা,
শেয়ার করলে পরের পোষ্ট, কমেন্ট করলে যথাতথা!
আপনাকে বিলাইয়া অপরের স্ট্যাটাসের মাঝে,
লাইক দিলে লাইক পাবে সকালে বিকালে সাঁঝে!
তবেই পাইবে হাজার হাজার লাইক ফেসবুকে হবে শ্রেষ্ঠ তুমি
যাকে দিবে-সেও দিবে লাইক, ফেসবুক হবে বন্ধুত্বভুমি।
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com
No comments