আনোয়ার হোসেন মামুন'র দুটি কবিতা
আনোয়ার হোসেন মামুন
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com
তোমাকে খুঁজি
তোমাকে খুঁজি প্যারিসের পথে
তোমাকে খুঁজি উত্তর ও দক্ষিণ মেরুতে,
তোমাকে খুঁজি অচেনা অজানা পথ প্রান্তরে হয়তো বা গ্রহীণ অারন্যে হয়তো বা মুক্ত আকাশে আর ধুধু মরুময়ে।
কখনো নদীর ধারে কখনো লোকালয়ে কখনো হাজার মানুষের ভীড়ে হয়তো বা হৃদয় মন্দিরে।
তোমাকে খুঁজি দূরের ঐ নীল আকাশে, রংধনুর সাত রঙ্গে আর সন্ধ্যার অগনিত নক্ষত্রের নিছে।
তোমাকে খুঁজি বেড়াই ভোরের পাখির কিছির মিছির শব্দে কিংবা কুয়াশায় ভেজে থাকা শিশির বিন্দুতে।
তোমাকে খুঁজি শীতল সমীরে,
চৈত্রের খাঁ খাঁ রোদ্রে হাতের স্পশে, শরতের সাদা মেঘের ভেলাতে কিংবা পরন্ত বিকালে গোধুলী লগ্নে।
তোমাকে
খুঁজি শরৎতের ধব-ধবে সাদা দুল খাওয়া কাশফুলে, শ্রাবণের অশ্রান্ত
ধারাবর্ষণে মাঠে নেমে আসা নিবিড় অন্দকারে, কিংবা ক্ষণিকের বিজলি চমকিয়ে
তিমির আঁধার দূর করার মাঝে।
তোমাকে খুঁজি দিনে কিংবা রাত, সুখে কিংবা দুঃখে আমার জন্ম থেকে মৃত্যুতে, হয়ত খুঁজে পাব হাশর ময়দানে।
![]() |
| আনোয়ার হোসেন মামুন |
ভালোবাসি
ভালোবাসি জোছনা রাতে আলো পূর্ণ ভরা
ভালোবাসি পাল তুলে মাঝির নৌকা চলা।
ভালোবাসি দূর আকাশে হরেক রকম রং
ভালোবাসি বাদলা দিনে ভিজতে সারাক্ষণ।
ভালোবাসি কোকিলের কু-কু ডাকা সুর
ভালোবাসি কৃষ্ণচুড়া,বকুলও সিমুল।
ভালোবাসি সন্ধ্যা সুবাসে ভরা ফুল
ভালোবাসি নদীর কুলে আরো কাশফুল।
ভালোবাসি পল্লী মায়ের সোহাগ মাখা হাসি
ভালোবাসি রাখালের উদাশ সুরের বাঁশি।
ভালোবাসি নবান্নের জারি- সারি গান
ভালোবাসি দোলখাওয়া সোনার ফসল ধান।
ভালোবাসি সবুজ ঘেরা বিস্তৃত মাঠ
ভালোবাসি নদীর ধারে অতীতি পাখির জাঁক।
ভালোবাসি সুললিত কণ্ঠে মোয়াজ্জিনের আযান
ভালোবাসি মানব সেবায় জীবন দিতে প্রতিদান।
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments