ছড়া
"ফড়িং ছানা"
নূর হোসেন
শীত সকালের দুবলা ঘাসে
শিশির কণায় মুক্তো হাসে
চিক্ চিকা চিক্ চিক্,
ফড়িং ছানার উড়তে মানা
নেই মোটে তার শক্ত ডানা
ভুলবে যে সব দিক।
খেলছে খেলা ছাগল ছানা
ছোটো নাতিন বুড়ো নানা
শীত কুয়াশার গায়,
ফড়িং ছানা দেখলে নাতিন
নানার কাছে বায়নাটা দেন
ফড়িং ছানাই চায়।
এবার বুঝি ফড়িং ছানার
প্রাণটা যাবে হাতে নানার
স্বপ্ন হবে নাশ?
ফড়িং ছানা লাফিয়ে উঠে
নানার সে তুল তুলে পিঠে
সেথায় করে বাস।
ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com
No comments