Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


রম্য ছড়া

পুলিশ ক্লিয়ারেন্স
ব্রত রায়

বছর শেষে ম্যানেজ হলো
দিন সাতেকের ছুটি
কক্সবাজারে বুক করেছে
হোটেল - মোটামুটি!
বউটা ভীষণ উত্তেজিত
এটাই প্রথম যাওয়া
ডাকছে তাকে বিচের বালু,
সাগর পারের হাওয়া!
গোছাচ্ছে সব দু’দিন যাবৎ
লিস্টি ধরে ধরে
জিনিস দিয়ে দু’তিনটা ব্যাগ
ফেলছে নাকি ভরে!
নানান রকম কাপড়চোপড়,
চশমা, টুকিটাকি
ডিএসএলআর? তাও নিয়েছে!
আর কিছু নেই বাকি!
সাগর পারে হাঁটবে বলে
নিচ্ছে হাওয়াই চটি
ঠান্ডা লেগে অসুস্থতা?
দেয় সে হতে ওটি? –
মোটেই না! তাই সঙ্গে নিল
গরম জামাটামা
আসল জিনিস বাদ পড়েছে -
বিয়ের কাবিননামা!
 
Image result for police clearance

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.