Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


ক‌বিতা

বারবার হে‌রে যাই আমি
কাজী নাজিম উদ্দিন সুমন
 __________________________________
‌হেয়াল‌ী‌তে জি‌তে যাও তু‌মি
খুব বে‌শি খেয়া‌লেও জি‌তে যাও তু‌মি।
‌কেঁ‌দে‌কে‌টে একাকার ক‌রে জি‌তে যাও তু‌মি
‌ফের উল্লা‌সে হে‌সে-‌হে‌সে ‌জি‌তে যাও তু‌মি।
খুব বে‌শি কা‌ছে এসে জি‌তে যাও তু‌মি
বড় বে‌শি দূ‌রে গি‌য়ে জি‌তে যাও তু‌মি।
কথার ঘনঘটায় কিংবা নির্বা‌কে
চম‌কে অবাক করা হতবা‌কে
সুন্দরে-অসুন্দরে, সু‌খে-দুঃখে, আশা-‌নিরাশায়
আ‌পো‌ষে , ক্ষ্যাপে গি‌য়ে প্র‌তিরো‌ধে
‌তোমার শুধুই জয় জয়কার!
সকাল-সন্ধ্যা-রা‌তে অথবা ভরদুপু‌রে
কালবৈশাখীতে, ঘনবর্ষায়, শরত-‌হে‌মে‌ন্তে, কিবা শীত-বস‌ন্তে
ভরাপূ‌র্ণিমা-ই ব‌লো ,ব‌লো তি‌মির অমাবস্যায়
বা‌রে বা‌রে তোমার ক‌া‌ছে শুধু‌ হে‌রে যাই আমি।
আমা‌কে তু‌মি কতটা ভা‌লোবা‌সো?
একবার খুব বু‌ঝি, আরেকবার কিছুই বু‌ঝিনা তার।
ত‌বে, আমা‌কে ‌তো আমি জা‌নি।‌
‌তোমা‌কে বড় বে‌শি ভা‌লোবা‌সি আমি
বারবার হে‌রে যাই আমি।

টঙ্গী, গাজীপুর।


No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.