Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


কবিতা

 স্মৃতিরা আজও মুক্তির মিছিলে
নাসরিন আক্তার
-------------------------------------------

নয় মাস রক্তনদী সাঁতরিয়ে ঘরে ফেরে স্বাধীনতা
বিজয় নিশান উড়িয়ে ঘরে ফেরে হাজারো মুক্তিসেনা
ঘরে ফেরে সৈয়দ বাড়ির বড় ছেলে,
উত্তর পাড়ার রহিমাবুর স্বামীও ফিরে এলো
ফিরে এলো পুবপাড়ার আব্দুল্লাহ,
আমি আজও তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে
পয়ষট্টি বছরের ভারে নতজানু।
সেই রক্তভেজা উত্তাল দিনে, পঁচিশ বছরের যুবক সে
চোখে আগুন বুকে তাজা রক্ত, বলে
- বউরে ওরা বাঁচতে দেবে না ,
ওদের প্রলয়ের স্বেচ্ছাচারে রক্তে ভেসে যাবে তোর নিকানো উঠোন
ভাইয়ের রক্ত ডাকে আমায় ,ডাকে ব্যথিত কণ্ঠস্বরে।
তিমির আঁধার রাতে ঘর ছাড়ে সে বৃহৎ স্বার্থের টানে
ছয় মাসের শিশু সন্তান বুকে কেটেছে সময় রক্তে ও বারুদে
হরিণীর চেয়েও বেশি মৃত্যুভয়ে,
প্রতিক্ষিত চোখে স্বপ্নস্বাদ-
সে ফিরবে লাল সবুজের পতাকা হাতে।
রাত-ভোর আসে, জয়োল্লাস চারিদিকে
অন্ত-বিষাদে আমার ঘর আঁধার,
বাড়ির আঙ্গিনায় এখানে সেখানে স্মৃতিরা নিশ্চল দাঁড়িয়ে নিজের ছায়ায়
আমার স্মৃতিরা আজও মুক্তির মিছিলে।


ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.