Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


কবিতা

আমার প্রত্যেহ দিন
                  -- আনোয়ার হোসেন মামুন 

ঘুম থেকে উঠি প্রত্যেহ দিন প্রভাতে
মোবাইল হাতে নিয়ে ফিরে যাই নেটের জগতে,
শুরু হল দুনিয়ার রং-তামাশার মেলা
ফজর না পড়ে করি শুধু হেলা।
দুই দিন ঘন্টা কখন যে গেলো
চ্যাটিংয়ে ব্যস্ত সময় পার হল,
নাস্তা করে গেলাম বন্ধুদের কাছে
আড্ডা শেষ করি যোহরের শেষে।
হল না আর পড়া যোহরের সালাত
গোসল করে ভাত খেলাম, আসলো ব্ন্ধু আসাদ,
চলে যাই দুই জনে খেলার মাঠে
আসর ও কাজা করি আমি সেই সাথে।
এবার মোবাইলে বাজে রিংটোন
বান্ধবি বলে, আসো তুমি নির্জুম,
কত কথা বলি দু'জন পাশাপাশি বসে
মাগরিব ও চলে গেল আমার গাফেলিতে।
এশার সময় আমার কেটে গেল মার্কেটে
একবার ও ভাবিনি মুয়াজ্জিন কেন ডাকে?
এই ভেবে সেই ভেবে সময় করি পার
রুমে এসে সুয়ে গেলাম তখনো ভাবিনি একবার।
রাতে স্বপ্নের মাঝে দেখি কঠিন ভয়াবহ
হাউমাউ করে কাঁদি, শুনেনা আমার কথা কেউ,
হঠাৎ ঘুম ভেঙ্গে কাঁদি আমি একা
সারাদিন কত গুনা করছি? ক্ষমা কর খোদা।।
আমি গুনাগার যুবক, হে পরওয়ারদিগার
কবুল কর তুমি শেষ মর্জি আমার,
রহমত দান কর আমার প্রতি তুমি
প্রত্যেহ দিন যেন তোমার দেখা পথে চলি।

চৌদ্দগ্রাম, কুমিল্লা।


No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.